Apixat Online Shopping

সেরা অনলাইন শপিং কালেকশন

সাশ্রয়ী মূল্যে প্রিমিয়াম কোয়ালিটি পণ্য কিনুন সরাসরি আমাদের স্টোর থেকে।

ইংরেজি বানানের সহজ এবং কার্যকর কিছু নিয়ম (English Spelling Rules)

ইংরেজি ভাষা শেখার ক্ষেত্রে সবচেয়ে বড় চ্যালেঞ্জগুলোর একটি হলো এর বানান। অনেক সময় উচ্চারণের সাথে বানানের মিল খুঁজে পাওয়া কঠিন হয়ে পড়ে। তবে কিছু নির্দিষ্ট English Spelling Rules বা নিয়ম জানা থাকলে এই কঠিন কাজটিও অনেক সহজ হয়ে যায়।

English Spelling

ইংরেজি বানানের গুরুত্বপূর্ণ কিছু নিয়ম নিচে দেওয়া হলো:

১। Silent ‘E’ বাদ দেওয়া (Dropping the final ‘E’)

যদি কোনো শব্দের শেষে e থাকে এবং তার সাথে এমন কোনো প্রত্যয় (suffix) যোগ হয় যা vowel (a, e, i, o, u) দিয়ে শুরু, তবে শেষের e টি বাদ যায়।

  • Make + ing = Making  
  • Write + ing = Writing  
  • Hope + ing = Hoping


২। ‘Y’ কে ‘I’ তে রূপান্তর (Changing ‘Y’ to ‘I’)

যদি কোনো শব্দের শেষে y থাকে এবং তার আগে একটি consonant থাকে, তবে suffix যোগ করার সময় y পরিবর্তিত হয়ে i হয়ে যায়।


  • Carry + ed = Carried  
  • Happy + ness = Happiness  
  • Try + es = Tries  

(নোট: যদি y এর আগে vowel থাকে, তবে এটি পরিবর্তন হয় না। যেমন: Play + ed = Played)


৩। ব্যঞ্জনবর্ণ দ্বিগুণ করা (Doubling the Consonant)

এক syllable বিশিষ্ট শব্দ যার শেষে পরপর একটি consonant, একটি vowel এবং একটি consonant থাকে, তাতে suffix যোগ করার সময় শেষ অক্ষরটি দ্বিগুণ হয়।

  • Run + ing = Running  
  • Stop + ed = Stopped  
  • Sit + ing = Sitting
  • Plan (১টি consonant + ১টি vowel 'a' + ১টি consonant 'n') → Planning 
  • Hop (১টি consonant + ১টি vowel 'o' + ১টি consonant 'p') → Hopping  
  • কিন্তু Sleep-এ দুটি vowel 'ee' আছে, তাই এটি Sleeping হবে (Sleepping নয়)।

৪। ‘Q’ এর সাথে সব সময় ‘U’

ইংরেজি ভাষায় প্রায় সব শব্দেই q এর পরে অবশ্যই u বসে।

  • Examples: Queen, Quiet, Quick, Question.
৫। শব্দের শেষে S/ES/IES যোগ 

ইংরেজি গ্রামারে singular থেকে plural করার সময় বা Third Person Singular Number-এর ক্ষেত্রে verb-এর সাথে s, es, বা ies যোগ করার নিয়মগুলো বেশ সহজ।

যদি কোনো শব্দের শেষে  -ch, -s, -o, -x, -sh, -z  অথবা -ss থাকে, তবে তার শেষে es যোগ করতে হয়।
  • -s: Bus → Buses  
  • -sh: Wish → Wishes  
  • -ch: Watch → Watches  
  • -x: Box → Boxes  
  • -ss: Kiss → Kisses
ব্যতিক্রম: যদি -ch এর উচ্চারণ 'চ' না হয়ে 'ক' (K-sound) এর মতো হয়, তবে শুধু s যোগ হয়। যেমন: Monarch → Monarchs, Stomach → Stomachs.

শব্দের শেষে o থাকলে এবং তার আগে consonant থাকলে সাধারণত es যোগ হয়।  Hero → Heroes  Potato → Potatoes  Mango → Mangoes. কিছু কিছু ক্ষেত্রে শুধু s হয় (বিশেষ করে প্রযুক্তিগত বা বিদেশি শব্দে)। যেমন: Photo → Photos, Piano → Pianos।

যদি কোনো শব্দের শেষে y থাকে এবং তার ঠিক আগে একটি consonant থাকে, তবে y উঠে গিয়ে সেখানে ies বসে।

  • Noun: Baby → Babies, Country → Countries.  
  • Verb: Fly → Flies, Cry → Cries.

সতর্কতা: যদি y এর আগে vowel (a, e, i, o, u) থাকে, তবে কিন্তু y পরিবর্তন হয় না, শুধু s যোগ হয়। যেমন: Boy → Boys, Day → Days, Play → Plays.

৬। ‘Full’ যখন অন্য শব্দের সাথে যুক্ত হয়

কোনো শব্দের শেষে যখন Full যুক্ত হয়ে suffix তৈরি করে, তখন একটি 'l' বাদ যায়। কিন্তু 'Full' যখন একা বসে, তখন দুটি 'l' থাকে।

  • Help + Full = Helpful (Helpfull নয়)  
  • Beauty + Full = Beautiful  
  • Skill + Full = Skillful
৭। ‘IE’ বনাম ‘Y’ (Verbs-এর ক্ষেত্রে)

যদি কোনো verb-এর শেষে -ie থাকে, তবে তার সাথে -ing যোগ করার সময় -ie পরিবর্তিত হয়ে 'y' হয়ে যায়।

  • Die + ing = Dying  
  • Lie + ing = Lying  
  • Tie + ing = Tying

৮। ‘Al’ বনাম ‘All’

All শব্দটি যখন অন্য শব্দের শুরুতে prefix হিসেবে বসে, তখন একটি 'l' কমে যায়।

  • All + ready = Already  
  • All + most = Almost  
  • All + together = Altogether
সতর্কতা: 'Alright' বহুল প্রচলিত হলেও অনেক ফরমাল লেখায় 'All right' (আলাদা ভাবে) লেখাকে বেশি শুদ্ধ মনে করা হয়।

৯। ‘F’ বা ‘Fe’ থেকে ‘Ves’ (Plural করার নিয়ম)

অনেক শব্দের শেষে -f বা -fe থাকলে plural করার সময় সেগুলো উঠে গিয়ে -ves বসে।

  • Leaf → Leaves  
  • Wife → Wives  
  • Thief → Thieves  
  • Knife → Knives
ব্যতিক্রম: Roof → Roofs, Chief → Chiefs, Belief → Beliefs.


Previous Post
No Comment
Add Comment
comment url