ইংরেজিতে দক্ষ হতে শিখুন Articles-এর সঠিক প্রয়োগ

Articles

Indefinite Articles ( A, An):

সাধারণত কোন word যদি vowel sound দ্বারা শুরু হয় তাহলে তার পূর্বে an বসে এবং কোন word যদি consonant sound দ্বারা শুরু হয় তাহলে তার পূর্বে a বসে। তবে এক্ষেত্রে অনেক সময় শব্দের বানান এবং উচ্চারণের কারনে কনফিউশন তৈরি হয়।  

নিচের উদাহরণ গুলো দেখা যাক:  

a house ( house শব্দটি consonant দ্বারা শুরু এবং উচ্চারণের সময়ও consonant sound দ্বারা শুরু হয় তাই এর পূর্বে a বসছে ) 

an hour ( hour শব্দটি consonant দ্বারা শুরু হলেও উচ্চারণের সময় vowel sound দ্বারা শুরু হয় তাই এর পূর্বে a না বসে an বসছে ) 

a university (university শব্দটি vowel দ্বারা শুরু হলেও উচ্চারণের সময় consonant sound দ্বারা শুরু হয় তাই এর পূর্বে an না বসে a বসছে) 

an umbrella (umbrella শব্দটি vowel দ্বারা শুরু এবং উচ্চারণের সময়ও vowel sound দ্বারা শুরু হয় তাই এর পূর্বে an বসছে)  

অর্থাৎ উপরের উদাহরণগুলো থেকে দেখা যায়, কোন শব্দ যদি উচ্চারণের সময় vowel sound দ্বারা শুরু হয়, তাহলে তার পূর্বে an বসে এবং কোন শব্দ যদি উচ্চারণের সময় consonant sound দ্বারা শুরু হয়, তাহলে তার পূর্বে a বসে।

Article



A = Consonant sound beginning word (It is a horse.)

An = Vowel sound beginning word (I need an Umbrella.)


A অথবা an শুধুমাত্র singular countable noun এর পূর্বে বসে। যাদের অর্থ এক বোঝায়। A অথবা an সাধারণ কোন স্টেটমেন্টে ব্যবহৃত হয়, এছাড়া বাক্যে কোন সাবজেক্টকে প্রথম প্রকাশ করার জন্যও ব্যবহৃত হয়। যেমন:  A football is round. ( সাধারণ অর্থে A ব্যবহৃত হয়েছে। কারণ সকল football কে বুঝানো হয়েছে। )

Article Tree


1. O দ্বারা সকল শব্দের আগে An বসে। শুধুমাত্র One এর পূর্বে An না লিখে A লিখতে হবে।

I need a one taka note.

2. Vowel এর উচ্চারণ “ইউ” এর মত হলে An না লিখে A লিখতে হয়।

He is a European.

3. H + Vowel + … বিশিষ্ট শব্দে H এর উচ্চারণ না হলে A না হয়ে An বসবে। 

He is an honest person.

4. Abbreviations এবং Acronyms এর প্রথম Letter এর উচ্চারণ যদি Vowel এর মত হয়, তাহলে A না লিখে An লিখতে হয়।

an is used before acronyms/abbreviations beginning with f, h, l, m, n, r, s, x because each of  these consonants has an initial vowel sound e/a:  f (ef), h (eich), l (el), m (em), n (en), r (aar), s (es), x (eks).

I am an MBA.

5. “ঐ রকম বা কারও মত একজন” হতে চাওয়া বুঝাতে Proper Noun এর পূর্বে a/an বসে। 

He wants to be a Shakespeare. 


তবে দুইটি Proper Noun দ্বারা তুলনামুলক আলোচনা বুঝাতে কম গুরুত্বপূর্ণ Proper Noun এর আগে Article বসে না। কিন্তু বেশি গুরুত্বপূর্ণ Proper Noun এর আগে Article বসে। 

Nazrul is the Byron of the article.


Definite Article (The):

1. The + Noun + of + … 

The people of Bangladesh, The importance of English.

তবে পরিমাণ নির্দেশক বিবৃতিতে a/an ব্যবহৃত হয়। 

যেমন:

A lot of, a great many, a great deal of ইত্যাদি।


2. The + Superlative Degree (চেনার উপায়: -est, most/lest)

The best players, The brightest student, The tallest girl.

He is the tallest girl in the class.

তবে Superlative “most” যখন তুলনা না বুঝিয়ে কোনো বিশেষ অবস্থা বা গুনের খুব বেশি পরিমাণ বুঝায় অর্থাৎ Very অর্থে “most” ব্যবহার হয় তখন The এর পরিবর্তে a বসে।

He saw a most wonderful sight.

3. কোন school, college, university এর নাম যখন school, college, university দ্বারা শুরু হয় তখন তার পূর্বে the ব্যবহৃত হয়। যেমন:The University of Dhaka, The University of Arts ইত্যাদি।

কিন্তু কোন school, college, university এর নাম যখন proper noun দ্বারা শুরু হয় তখন তার পূর্বে the ব্যবহৃত হয় না। 

যেমন;  Dhaka University। 

এখানে university এর নাম proper noun (Dhaka) দ্বারা শুরু হয়েছে, তাই এর পূর্বে the ব্যবহৃত হয় নাই।


4. একই Noun দুইবার বা তার বেশি উল্লেখ হলে তার পূর্বে The বসে। 

I saw a man. The man was tall.


5. The + Adjective (জাতি/ শ্রেণি/ সম্প্রদায় বুঝালে।)

কোন Adjective এর পূর্বে The লিখলে Plural Common Noun হয়ে যায়।) 


The poor is very honest.


জাতির নামের পূর্বে the বসে।

The English people.


কিন্তু Man বা Woman দ্বারা পুরো মানবজাতিকে বুঝালে তার পূর্বে Article বসে না। 

Man is mortal.



6. একটা নির্দিষ্ট এলাকায় একটিমাত্র বুঝালে তার আগে The বসে। যেমন, নদী, সাগর, মহাসাগর, উপসাগর, পত্রিকা, বিখ্যাত গ্রন্থ এদের নামের আগে The বসে।

The Sun, The Moon, The Bay of Bengal, The Indian Occan, The Gitanjoli, the earth, the sky,  etc.


তবে একটিমাত্র পর্বত, দ্বীপ, অন্তরীপ বা হ্রদের পূর্বে Article বসে না।

Mount Everest is the highest peak in the Himalays.


দিকের নামের আগে The বসে। 

The west.



7. খুব বিখ্যাত কোন ব্যাক্তির নামের পরে পরিচয় সনাক্তকারীর Noun টির পূর্বে The বসে। 

Apu Biswas married Shakib Khan, the actor.


8. বাক্যটি Passive Voice এ থাকলে সেখানে যদি Body part এর nam থাকে, তাহলে তার আগে The বসবে।

He was kicked in the stomach (পেট) and the groin (কুঁচকি).


9. দুইটি comparative degree একই বাক্যে থাকলে তার আগে The বসে।

The more we have, the more we want.

The earlier, the better.


10. Ordinal Number (first, second, etc.) এর পূর্বে The বসে। 

The first boy.


11. Material/ Abstract Noun দ্বারা যদি সমগ্র এলাকা বা অংশকে না বুঝিয়ে একটি নির্দিষ্ট এলাকা বা অংশকে বুঝা তাহলে তার আগে Article বসে। 

The gold of South Africa is of good quality.

The kindness of Mohshin is great.



Omission of Article:


(Noun ছাড়া অন্য Parts of Speech এর পূর্বে Article বসে না।)


1. খাবারের (meals) পূর্বে Article বসে না। তবে খাবারের (meals) পূর্বে adjective বসলে Article বসে.


Incorrect- We have a dinner at 8.00 pm.

Correct- We have dinner at 8.00 pm.


Incorrect- We had good breakfast yesterday.

Correct- We had a good breakfast yesterday


2. Plural noun এর পূর্বে a/an বসে না।

- Birds are beautiful.

- Cows are useful.


3. Uncountable noun হিসেবে গণ্য যেমন – advice, information, news, baggage, water, milk, oil, tea, paper, ইত্যাদি এর পূর্বে a/an বসে না।

- He gave me some information.

- We take tea.

- He drinks water.


4. bed, school, college, university, hospital, market, church, mosque, prison(কারাগার), court, etc. যে উদ্দেশ্যে নির্মিত হয়েছে সেই উদ্দেশ্যে স্থানগুলোতে যাওয়া হলে বা স্থানগুলো ব্যবহৃত হলে এদের পূর্বে Article বসে না। কিন্তু অন্য উদ্দেশে গেলে তার পূর্বে The বসে। 


We go to college to learn.

He went to the university to meet his son.


5. কোন দেশের নামের পূর্বে Article বসে না। 

Bangladesh, India, Pakistan, etc.


তবে যদি একটা দেশের নামের মধ্যে একাধিক শব্দ থাকে, তাহলে তার আগে The বসে।

The United States, The United Kindom, etc.


কিন্তু কোন দেশের নামের আগে যদি New অথবা দিকের নাম থাকে, তাহলে Article বসে না।

New Zeland, South Africa, North korea, etc.


6. দিন, মাস, বছর, খেলা প্রভৃতির নামের আগে Article বসে না।

Saturday is the first day of a week.

January is the first month of a year.

Cricket is a popular game.

 

Previous Post
No Comment
Add Comment
comment url