English Grammar Articles নিয়ে আর কোনো ভয় নেই: সহজ নিয়মে শিখুন A, An, The

English Grammar: Articles এর সহজ নিয়ম ও ব্যবহার

ইংরেজি গ্রামারে Articles অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয়। সাধারণ নিয়মে Articles-কে প্রধানত দুই ভাগে ভাগ করা যায়:

  • Indefinite Articles: A, An
  • Definite Article: The

১. Indefinite Articles (A, An) এর নিয়মাবলী

সাধারণত কোনো word যদি Vowel sound দ্বারা শুরু হয় তাহলে তার পূর্বে an বসে এবং কোনো word যদি Consonant sound দ্বারা শুরু হয় তাহলে তার পূর্বে a বসে। তবে শব্দের বানান এবং উচ্চারণের কারণে অনেক সময় দ্বিধা তৈরি হয়।

নিচের উদাহরণগুলো দেখা যাক:
  • a househouse শব্দটি consonant দ্বারা শুরু এবং উচ্চারণের সময়ও consonant sound হয়, তাই এর পূর্বে a বসেছে।
  • an hourhour শব্দটি consonant দ্বারা শুরু হলেও উচ্চারণের সময় vowel sound হয়, তাই এর পূর্বে an বসেছে।
  • a universityuniversity শব্দটি vowel দ্বারা শুরু হলেও উচ্চারণের সময় consonant sound ("ইউ") হয়, তাই এর পূর্বে a বসেছে।
  • an umbrellaumbrella শব্দটি vowel দ্বারা শুরু এবং উচ্চারণের সময়ও vowel sound হয়, তাই এর পূর্বে an বসেছে।

মূল কথা: A = Consonant sound beginning word (e.g., It is a horse.) | An = Vowel sound beginning word (e.g., I need an umbrella.)

নোট: A অথবা An শুধুমাত্র Singular Countable Noun-এর পূর্বে বসে, যা দ্বারা সাধারণ কোনো স্টেটমেন্ট বা কোনো সাবজেক্টকে প্রথমবার প্রকাশ করা বোঝায়। যেমন: A football is round.

Articles

A এবং An এর বিশেষ নিয়মসমূহ:

  1. 'O' এর ব্যবহার: 'O' দ্বারা গঠিত সকল শব্দের আগে an বসে। তবে শুধুমাত্র One এর পূর্বে an না বসে a বসে।
    উদাহরণ: I need a one taka note.
  2. 'ইউ' (U) উচ্চারণ: Vowel এর উচ্চারণ যদি "ইউ" এর মতো হয়, তবে an এর পরিবর্তে a বসে।
    উদাহরণ: He is a European.
  3. অনুচ্চারিত 'H': H + Vowel বিশিষ্ট শব্দে H এর উচ্চারণ না হলে a এর বদলে an বসে।
    উদাহরণ: He is an honest person.
  4. Abbreviations & Acronyms: প্রথম Letter-এর উচ্চারণ যদি Vowel Sound (যেমন: e/a) এর মতো হয়, তবে an বসে।
    (F, H, L, M, N, R, S, X দিয়ে শুরু হওয়া শব্দের ক্ষেত্রে: f=ef, h=eich, l=el, m=em, n=en, r=aar, s=es, x=eks)
    উদাহরণ: I am an MBA.
  5. Proper Noun এর পূর্বে: "কারো মতো একজন হতে চাওয়া" বোঝাতে Proper Noun এর পূর্বে a/an বসে।
    উদাহরণ: He wants to be a Shakespeare.
    *তবে দুটি Proper Noun এর মধ্যে তুলনামূলক আলোচনা বোঝালে মূল বা বেশি গুরুত্বপূর্ণ Proper Noun টির আগে The বসে। (যেমন: Nazrul is the Byron of Bangladesh.)

২. Definite Article (The) এর ব্যবহার

  1. The + Noun + of + ... :
    উদাহরণ: The people of Bangladesh, The importance of English.
    (তবে পরিমাণ নির্দেশক বাক্যাংশে a/an বসে। যেমন: A lot of, a great deal of)
  2. Superlative Degree: Superlative degree (-est, most, least) এর পূর্বে the বসে।
    উদাহরণ: He is the tallest boy in the class.
    *তবে 'most' যখন তুলনা না বুঝিয়ে "খুব বেশি" (Very) প্রকাশ করে, তখন the এর বদলে a বসে। (যেমন: He saw a most wonderful sight.)
  3. Educational Institutions: কোনো শিক্ষা প্রতিষ্ঠানের নাম যখন 'School/College/University' শব্দ দিয়ে শুরু হয়, তখন the বসে। (যেমন: The University of Dhaka)। কিন্তু নাম যদি Proper Noun দিয়ে শুরু হয়, তবে the বসে না। (যেমন: Dhaka University)।
  4. পুনরাবৃত্তি: একই Noun যদি বাক্যে দ্বিতীয়বার বা তার বেশি উল্লেখ করা হয়, তবে তার পূর্বে the বসে।
    উদাহরণ: I saw a man. The man was tall.
  5. Adjective যখন শ্রেণি প্রকাশ করে (The + Adjective): জাতি বা সম্প্রদায় প্রকাশ করলে Plural Common Noun হিসেবে গণ্য হয় এবং the বসে।
    উদাহরণ: The poor are very honest. / The English people.
    *(ব্যতিক্রম: Man বা Woman দ্বারা পুরো মানবজাতিকে বোঝালে Article বসে না। যেমন: Man is mortal.)
  6. একক বস্তু, ভৌগোলিক বিষয় ও দিক: নদী, সাগর, মহাসাগর, সংবাদপত্র, বিখ্যাত গ্রন্থ, দিক বা নির্দিষ্ট এলাকার একক বস্তুর আগে the বসে।
    উদাহরণ: The Sun, The Bay of Bengal, The Gitanjali, The West.
    *(ব্যতিক্রম: একক পর্বত, একক দ্বীপ, অন্তরীপ বা হ্রদের নামের আগে Article বসে না। যেমন: Mount Everest is the highest peak in the Himalayas.)
  7. বিখ্যাত ব্যক্তির পরিচয়: বিখ্যাত ব্যক্তির নামের পর পরিচয় শনাক্তকারী Noun টির পূর্বে the বসে।
    উদাহরণ: Apu Biswas married Shakib Khan, the actor.
  8. Passive Voice ও Body Parts: বাক্যটি Passive Voice-এ থাকলে শরীরের অঙ্গপ্রত্যঙ্গের নামের পূর্বে the বসে।
    উদাহরণ: He was kicked in the stomach.
  9. Double Comparative: দুটি Comparative Degree একই বাক্যে থাকলে উভয়ের পূর্বে the বসে।
    উদাহরণ: The more we have, the more we want. / The earlier, the better.
  10. Ordinal Numbers: ক্রমানুসারে সংখ্যা (first, second, third...) এর পূর্বে the বসে।
    উদাহরণ: The first boy.
  11. Material / Abstract Noun এর নির্দিষ্টকরণ: Material/Abstract Noun দিয়ে কোনো নির্দিষ্ট স্থান বা অংশের গুণ বোঝালে the বসে।
    উদাহরণ: The gold of South Africa is of good quality. / The kindness of Mohshin is great.

৩. Omission of Article (যেখানে Article বসে না)

সাধারণ নিয়ম: Noun ছাড়া অন্য Parts of Speech এর পূর্বে Article বসে না।

  1. খাবারের নাম (Meals): সাধারণ খাবারের নামের পূর্বে Article বসে না। তবে Meals এর পূর্বে Adjective থাকলে Article বসে।
    Incorrect: We have a dinner at 8.00 pm.
    Correct: We have dinner at 8.00 pm.
    Incorrect: We had good breakfast yesterday.
    Correct: We had a good breakfast yesterday.
  2. Plural Countable Noun: সাধারণত Plural noun এর পূর্বে a/an বসে না।
    উদাহরণ: Birds are beautiful. / Cows are useful.
  3. Uncountable Noun: Advice, Information, News, Baggage, Water, Milk, Tea, Paper ইত্যাদির পূর্বে a/an বসে না।
    উদাহরণ: He gave me some information. / We take tea.
  4. নির্দিষ্ট স্থানের মূল উদ্দেশ্য: Bed, school, college, university, hospital, market, church, mosque, prison, court ইত্যাদি স্থানে যদি মূল উদ্দেশ্যে যাওয়া হয়, তবে Article বসে না। কিন্তু অন্য কোনো উদ্দেশ্যে গেলে তার পূর্বে the বসে।
    • We go to college to learn. (পড়াশোনার উদ্দেশ্যে - Article নেই)
    • He went to the university to meet his son. (অন্য উদ্দেশ্যে - 'the' বসেছে)
  5. দেশের নাম: সাধারণত দেশের নামের পূর্বে Article বসে না (যেমন: Bangladesh, India)।
    • দেশের নামে একাধিক শব্দ/সংক্ষিপ্ত রূপ থাকলে the বসে। (যেমন: The United States, The United Kingdom)।
    • দেশের নামের আগে 'New' বা দিক (South/North) থাকলে Article বসে না। (যেমন: New Zealand, South Africa, North Korea)।
  6. দিন, মাস, বছর ও খেলাধুলার নাম: এদের পূর্বে কোনো Article বসে না।
    উদাহরণ: Saturday is the first day of a week. / January is the first month of a year. / Cricket is a popular game.
Next Post Previous Post
No Comment
Add Comment
comment url