Complete Narration Guide: Direct to Indirect Speech (বাংলায় বিস্তারিত)
Complete Narration Guide: Direct to Indirect Speech
A comprehensive guide to mastering Narration in English Grammar
ইংরেজি গ্রামারের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় হলো Narration (উক্তি)। বক্তার বক্তব্য প্রকাশের উপায়কেই Narration বলা হয়। Narration প্রধানত দুই প্রকার:
১. বাক্য পরিবর্তনের সাধারণ নিয়ম (Sentence Transformation Chart)
Direct Speech থেকে Indirect Speech এ রূপান্তরের সময় রিপোর্টেড স্পিচের সেন্টেন্স যাই থাকুক না কেন, Indirect করার সময় তা সব সময় Assertive Sentence এ রূপান্তরিত হয়। নিচের টেবিলটি লক্ষ্য করুন:
| Direct Speech | Indirect Speech |
|---|---|
| Assertive Sentence | Assertive Sentence |
| Interrogative Sentence | Assertive Sentence |
| Imperative Sentence | Assertive Sentence |
| Optative Sentence | Assertive Sentence |
| Exclamatory Sentence | Assertive Sentence |
Direct Speech থেকে Indirect Speech এ পরিবর্তনের সময় মূলত তিনটি বিষয় পরিবর্তিত হয়:
- Person
- Tense/ Finite Verb
- Nearest Words (নৈকট্যবাচক শব্দ)
২. Chart of Persons
পারসন পরিবর্তনের জন্য নিচের চার্টটি ভালোভাবে মনে রাখতে হবে:
| Person | Subject | Object | Possessive | Reflexive | Double Possessive |
|---|---|---|---|---|---|
| First | I | me | my | myself | mine |
| First | we | us | our | ourselves | ours |
| Second | you | you | your | yourself/ yourselves | yours |
| Third | he | him | his | himself | his |
| Third | she | her | her | herself | hers |
| Third | they | them | their | themselves | theirs |
- 1st Person পরিবর্তন হয় Reporting Verb এর Subject অনুযায়ী।
- 2nd Person পরিবর্তন হয় Reporting Verb এর Object অনুযায়ী।
- 3rd Person এর No Change (কোন পরিবর্তন হয় না)।
একাধিক পারসনের যুক্ত রূপ (Shortcut Rules):
- I, you and he = we (or 1+2+3 = we)
- You, he and I = we
- You and he/she = you
- He and she/name = they
- 1 + 2 = we
- 2 + 3 = you
- 3 + 3 = they
৩. Tense এবং Verb এর পরিবর্তন
Direct Speech-এর Tense যেভাবে Indirect Speech এ পরিবর্তিত হয়:
| Direct Speech | Indirect Speech |
|---|---|
| Present Indefinite Tense | Past Indefinite Tense |
| Present Continuous Tense | Past Continuous Tense |
| Present Perfect Tense | Past Perfect Tense |
| Present Perfect Continuous Tense | Past Perfect Continuous Tense |
| Past Indefinite Tense | Past Perfect Tense |
| Past Continuous Tense | Past Perfect Continuous Tense |
| Past Perfect Tense | Past Perfect Tense |
| Past Perfect Continuous Tense | Past Perfect Continuous Tense |
সহজে মনে রাখার জন্য Verb এর রূপ পরিবর্তন চার্ট:
| Direct (Verb) | Indirect (Verb) | Direct (Verb) | Indirect (Verb) |
|---|---|---|---|
| V1 | V2 | Can | Could |
| V2 | Had + V3 | May | Might |
| Am / Is / Are | Was / Were | Must | Must / Had to |
| Have / Has | Had | Should | Should have + V3 |
| Had | Had had | Would | Would |
| Had + V3 | Had + V3 | Could | Could |
| Shall / Will | Would | Might | Might |
৪. Nearest Words Changing (নৈকট্যবাচক শব্দ পরিবর্তনের তালিকা)
Direct Speech এ থাকা নৈকট্যবাচক শব্দগুলো Indirect Speech এ দূরত্ববাচক শব্দে পরিণত হয়:
| Direct Speech | Indirect Speech | Direct Speech | Indirect Speech |
|---|---|---|---|
| Now | Then | Yesterday | The previous day / The day before |
| This | That | ago | Before |
| These | Those | Thus | So / In that way |
| Here | There | Next day | The following day |
| Today | That day | Next week | The following week |
| Tonight | That night | Next month | The following month |
| Come | Go / Come | Day before yesterday | Two days ago |
| Tomorrow | The next day / The following day | Day after tomorrow | Two days later |
৫. কিছু গুরুত্বপূর্ণ বেসিক পয়েন্ট (Some Important Points)
- “” = Inverted Comma
- , = Comma
- Neela told her friend = Reporting Speech
- You can go with me. = Reported Speech
- Said + No object
- Said to + Object
- Told + Object (Told এর পর Object থাকা বাধ্যতামূলক)
৬. সেন্টেন্স অনুযায়ী পরিবর্তনের বিস্তারিত নিয়ম (Sentence-wise Rules)
A. Assertive Sentence
- Reporting Verbs: Said/ said to/ told/ replied, etc.
- Linker: “” উঠে গিয়ে that বসে (তবে that না লিখলেও চলে)।
Examples:
B. Interrogative Sentence
- Reporting Verbs: Asked/ inquired/ questioned/ wanted to know, etc.
- Linkers:
- Inverted comma (“”) উঠে গিয়ে if/ whether বসে (যদি বাক্যটি Auxiliary Verb দ্বারা শুরু হয়)।
- Inverted comma (“”) উঠে গিয়ে WH-Word নিজেই বসে (যদি WH-Word দ্বারা শুরু হয়)।
গঠন কাঠামো (Structure Changes):
| Yes/ No Question (Aux দিয়ে শুরু) | WH - Question (WH-Word দিয়ে শুরু) |
|---|---|
|
Direct: Aux + Sub + … ? (Will you do it?) Indirect: Sub + Aux + …. (You will do it.) |
Direct: WH-Word + Aux + Sub +… ? (When will you do it?) Indirect: … WH-Word + Sub + Aux + …. (… when you will do it.) |
Example:
C. Imperative Sentence
এই ধরণের বাক্যে সাধারণত Subject থাকে না (You উহ্য থাকে)। বাক্যটি Don’t / Let / V1 / Be / Always / Never / Please / Kindly দ্বারা শুরু হয়।
- Reporting Verbs (ভাবানুসারে):
• আদেশ/নিষেধ = Ordered
• নিষেধ = Forbade / Prohibited (এক্ষেত্রে পরবর্তীতে Not লেখা যাবে না)
• উপদেশ = Advise
• অনুরোধ = Requested
• প্রস্তাব = Proposed to (সাধারণত Let us/ Let’s থাকলে প্রস্তাব বুঝায়)
• অন্যান্য ক্ষেত্রে = Told - Linkers:
• Let দ্বারা বাক্য শুরু হলে “” উঠে গিয়ে that বসে।
• Don't দ্বারা বাক্য শুরু হলে “” উঠে গিয়ে not to বসে।
• অন্যান্য সকল ক্ষেত্রে “” উঠে গিয়ে To বসে।
Examples:
💡 Let এর বিশেষ নিয়মাবলী:
১. Let us / Let's থাকলে (প্রস্তাব বুঝালে):
- Dir: He told me, “Let’s go.” ➔ Indir: He proposed to me that we should go.
- Dir: You told him, “Let’s go.” ➔ Indir: You proposed to him that you should go.
- Dir: He told Moni, “Let’s go.” ➔ Indir: He proposed to Moni that they should go.
২. Let এর পর us না থেকে অন্যান্য Object (me, him, her, them) থাকলে:
- Reporting Verb: Suggested / told / said বসে।
D. Optative Sentence
চেনার উপায়: বাক্য শেষে ফুলস্টপ (.) থাকে এবং বাক্যটি সাধারণত “Long”, “Wish” এবং “May” দ্বারা শুরু হয়। (May + sub + v1 + others অথবা Long + Live + Sub)। এছাড়া Direct Wishing প্রকাশ করে।
- Reporting Verb:
• God/ Allah থাকলে = prayed
• বিদায়/ শুভ রাত্রি বুঝালে = bade
• অভিশাপ দিলে = Cursed
• অন্যান্য ক্ষেত্রে = wished - Linker:
• May/ Long থাকলে: “” উঠে গিয়ে that বসে, তবে Reporting Verb এর Object বসে না।
• Direct wishing থাকলে: “” উঠে গিয়ে that বসে না, তবে Reporting Verb এর Object বসে।
Examples:
E. Exclamatory Sentence
- Reporting Verb (ভাবানুসারে):
• সুখ বুঝালে = exclaimed with/in joy
• দুঃখ বুঝালে = exclaimed with/in sorrow/grief
• ঘৃণা বুঝালে = exclaimed with/in abhorrence/ detest/ hatred
• বিস্ময় বুঝালে = exclaimed with/in wonder/ surprise
• অন্যান্য সাধারণ ক্ষেত্রে = exclaimed - Linker: “” উঠে গিয়ে that বসে। (মনে রাখবেন, কখনোই Reporting Verb এর Object বসে না)।
রূপান্তর কাঠামো (Exclamatory to Assertive Rule):
Examples:
7. কিছু গুরুত্বপূর্ণ বিশেষ নিয়ম (Special Grammatical Rules)
১. Vocative Case (সম্বোধন পদ) এর নিয়ম:
• Vocative case দ্বারা যদি কোন প্রকার সম্পর্ক না বুঝা যায়, তবে উক্ত Vocative case টিকে Reporting verb এর Object ধরে নিয়ে সাধারণ নিয়মে পরিবর্তন করতে হয়।
• কিন্তু Vocative case দ্বারা যদি কোন সম্পর্ক বুঝা যায়, তবে প্রথমে "Addressing as + Vocative case" লিখে তারপর পরিবর্তন করতে হয়।
২. Attention Draw বা দৃষ্টি আকর্ষণ করলে:
- বাক্যে Hi/ hello/ excuse me থাকলে Indirect করার শুরুতে "Drawing attention, …" ব্যবহার করতে হয়।
৩. Thanks / Congratulation থাকলে:
• Thanks / Thank you থাকলে গঠন: Sub + thanked + Obj + …
• Congratulation থাকলে গঠন: Sub + Congratulated + Obj + …
ট্যাগস (Tags): English Grammar, Narration Rules, Direct and Indirect Speech, SSC HSC Grammar Guide.